সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

দুর্নীতি মামলায় ইমরান খানকে তলব

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী (১৮ মে) বৃহস্পতিবার তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

আল কাদির ট্রাস্ট সংক্রান্ত জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সব ধরনের নথির বিস্তারিত আনতেও মঙ্গলবার নির্দেশ দেয় এনএবি। নির্দেশ না মানা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

গত (৯ মে) মঙ্গলবার ইসলামাবাদের আদালতে হাজিরা দিতে আসলে বাইরে থেকেই আধাসামরিক বাহিনীর হাতে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ওই দিনই ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের গ্রেফতারকে বৈধতা দেন। পরদিন বুধবার তাকে একটি বিশেষ আদালতে হাজির করার পর দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হাতে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়।

ইমরানকে গ্রেফতারের পর সারা দেশে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় এক ডজন লোক নিহত হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ডাকা হয়।

পরবর্তীতে সর্বোচ্চ আদালতে এই গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা দেন তিন বিচারপতির একটি বেঞ্চ। পরে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার এই জামিন মঞ্জুর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com