শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিজয় মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখার জন্য ব্যারিকেডের দিকে ছুটে আসেন হাজারো মানুষ। এ সময় প্রচণ্ড ভিড়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে মুহূর্তেই পদদলনের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, জনসভায় ৩০ হাজার মানুষের উপস্থিতির অনুমান করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ ভিড় জমায়। এতে বিশৃঙ্খলা বাড়তে থাকে। আরও জানা গেছে, থালাপতি বিজয় ঘোষিত সময়ের সাত ঘণ্টা পর মঞ্চে আসেন। দীর্ঘ অপেক্ষা ও বাড়তি ভিড়ের কারণে একসময় গাদাগাদি পরিস্থিতি তৈরি হয়, যা শেষ পর্যন্ত ভয়াবহ পদদলনের কারণ হয়ে দাঁড়ায়।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য শীর্ষ নেতারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com