শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

থানচিতে ব্যাংক ডাকাতি, ২ আসামি রিমান্ডে

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি ।।
থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় কেএনএফের সহযোগী সন্দেহে গ্রেপ্তার করা একজনসহ দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টায় দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয় পরে কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক রিমান্ডের আবেদন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহতুল হোসেন যত্ন জামিন আবেদন করেন। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়। বান্দরবানের কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন গত ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এ ঘটনায় চারটি মামলা করা হয়।

এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে।এর আগে ২ এপ্রিল রাতে রুমা বাজারের মসজিদ ও সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফ। অপহরণ করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজারকে। এ ঘটনায় বর্তমানে রুমা ও থানচিসহ বান্দরবানের পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com