বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

তৃতীয়বারের মতো লন্ডনে মেয়র নির্বাচিত সাদিক খান

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: টানা তৃতীয়বারের মতো লন্ডনে মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির প্রার্থী পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান (৫৩)। তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী সোসান হলকে হারিয়েছেন।

তিনি প্রথম নেতা, যিনি টানা তিনবার এই পদে জয়ী হলেন। খবর বিবিসি, গার্ডিয়ান।

লন্ডনের মেয়র পদে নির্বাচনে গত বৃহস্পতিবার রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়। গণনা শুরু হয় শুক্রবার। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জিতেছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৬ শতাংশ ভোট।

এবারের লন্ডনের মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল আগে থেকেই। নির্বাচনের ফলাফল ঘোষণা শুরুর পরপরই কনজারভেটিভদের পক্ষ থেকে দাবি করা হয়, সোসানই মেয়র পদে জিততে চলেছেন। তবে সাদিক খান বলেছিলেন, লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিকে অবশ্য সোসানের চেয়ে ২৫ শতাংশ এগিয়ে ছিলেন সাদিক খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com