বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

তুরস্কে নাইটক্লাবে আগুন : অন্তত ২৭ জন নিহত

অনলাইন ডেস্ক ।।
মঙ্গলবার (২ এপ্রিল) তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমামোগ্লু এই সংবাদ নিশ্চিত করেন।

ইমামোগ্লু বলেন, দিনের বেলা সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন নিহত এবং ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
মেয়র একরেম ইমামোগ্লু আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহরের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সূত্র: রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com