রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই সনদের ৪৮ দফা সংস্কারে জনগণের ‘হ্যাঁ’ জয়ী: কমছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, বাড়ছে ভারসাম্য নির্বাচন পরবর্তী সৌজন্য: তারেক, শফিকুর ও নাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ নড়াইল-২-এ ভোট-পরবর্তী রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত প্রায় ২০ ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ নব-নির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে কালিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা তারেক রহমানকে মুক্তিজোটের অভিনন্দন: ‘গণতান্ত্রিক উত্তরণে এ বিজয় মাইলফলক’ ঢাকা-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের জয়

তারেক রহমানকে মুক্তিজোটের অভিনন্দন: ‘গণতান্ত্রিক উত্তরণে এ বিজয় মাইলফলক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ অভিনন্দন বার্তায় সংগঠনের প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল এই শুভেচ্ছা জানান।

সুষ্ঠু নির্বাচনের প্রশংসা
একটি অবাধ, সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনসহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসকে অভিনন্দন জানান মুক্তিজোটের নেতৃদ্বয়। একইসাথে সংসদীয় গণতন্ত্রের ধারা রক্ষায় বিরোধী দলের আসন অলংকৃত করা ১১ দলীয় জোটকেও তারা শুভেচ্ছা জানান।

বিজয় নিয়ে প্রতিক্রিয়া
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই নিরঙ্কুশ বিজয় গণতান্ত্রিক উত্তরণে জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। এটি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা, বহুদলীয় গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তারা আরও উল্লেখ করেন, এই বিজয় দেশবাসীর দীর্ঘ সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। মানুষের মুক্তি ও মানবিক মর্যাদা রক্ষার এই জয়ে জাতীয় সংহতি আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ভবিষ্যৎ প্রত্যাশা
মুক্তিজোটের নেতৃদ্বয় প্রত্যাশা করেন যে, জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com