শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

তাইওয়ানে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কন্ঠ : রবিবার তাইওয়ানে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প।রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। দেশটির পূর্ব উপকূলে এই ভূমিকম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের তাইতুং প্রদেশের নিকটবর্তী সমুদ্র অঞ্চলে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর গভীরতা ছিল ১৬ দশমিক ৫ কিলোমিটার।

তবে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর মেলেনি। প্রত্যন্ত অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। রাজধানী তাইপেতে ভূমিকম্প টের পাওয়া যায়নি।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। যার কারণে তাইওয়ান ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com