রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ দলীয় প্রার্থী থাকার পরে দোহার উপজেলা জাতীয় পার্টি ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাককে প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছে। এছাড়া দোহারের জাকেরপাটিও দলীয় নেতাকর্মীদের নিয়ে এই প্রার্থীকে সমর্তন জানায়।
শনিবার দুপুরে নবাবগঞ্জের কলাকোপায় জাতীয় পার্টি এবং বিকেলে জয়পাড়া পৌরসভার সামনে জাকের পার্টি ধানের শীষে ভোট করার ঘোষনা দেয়।
আজ দুপুরে দোহার উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডা. আলাউদ্দিন আল আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নেতৃত্বে ৮ টি ইউনিয়ন ও দোহার পৌরসভার সভাপতি সম্পাদকরা উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যক্ত করে। এসময় আলাউদ্দিন আল আজাদ বলেন, তাঁদের দলের একজন অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়েছে। তাই আগামী দিনে দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের স্বার্থে তারা বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাককে আনিুষ্ঠানিক সমর্থন ঘোষনা করেন।

এসময় খন্দকার আশফাক বলেন, স্বাধীনতার স্বপেক্ষর সকল শক্তি একত্রিত হয়েছে। আগামী দিনে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করবে বিএনপি। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে অহিংস সমাজ গড়তে কাজ করবো। এ নির্বাচন শুধু একক দলীয় নয়। স্বাধীনতার পক্ষের ও বিপক্ষ শক্তির নির্বাচন। তাই আসুন দেশের প্রশ্নে এক হয়ে কাজ করি।
একই দিন বিকেলে দোহার পৌরসভার ইউসুফপুর এলাকায় এক সভায় উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

১০ আওয়ামী চেয়ারম্যানের সমর্থন: শনিবার দুপুরে নবাবগঞ্জের কলাকোপায় বিএনপির প্রার্থী আশফাকের বাড়িতে উপস্থিত হয়ে ১০ ইউনিয়নের আওয়ামীলগের সাবেক চেয়ারম্যানরা ধানের শীষের প্রতীকের নির্বাচন করার অঙ্গীকার করে তাঁকে সমর্থন দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার স্বপেক্ষর শক্তিকে জেতাতে কাজ করবেন তারা। আগামী দিনের শান্তি ঐক্য ও উন্নয়নই হোক আমাদের এ সমর্থনের মূল লক্ষ্য।

ইশতেহার ঘোষণা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার নানা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে ১৪টি দফা পূরণের অঙ্গীকার করে ইশতেহার ঘোষণা করেন ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি নদী ভাঙ্গনরোধ, কলেজগুলোতে স্নাতকত্তোর কোর্স চালু, শুকিয়ে যাওয়া ৩০কিলোমিটার ইছামতিকে খননের ব্যবস্থা, দোহার নবাবগেঞ্জ চলাচলে জনবহুল রাস্তাগুলোকে আলোকবাতির ব্যবস্থাসহ স্থানীয় সাংবাদিকদের জন্য আধুনিক প্রেসক্লাব করে প্রশিক্ষিত সংবাদ কর্মী গড়ে তোলা হবে বলে ইশতেহারে উল্লেখ্ করেছেন।