শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ঢাকা-১ আসনে বিএনপি প্রার্থী আশফাক এগিয়ে ধানের শীষ- ১,০৪,৫৬২ দাঁড়িপাল্লা -৬৩, ৬৪৮

ঢাকা-১ আসনে বিএনপি প্রার্থী আশফাক এগিয়ে ধানের শীষ- ১,০৪,৫৬২ দাঁড়িপাল্লা -৬৩, ৬৪৮

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক (ধানের শীষ) এগিয়ে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খন্দকার আবু আশফাক (ধানের শীষ) ১,০৪,৫৬২ ভোট এবং ব্যারিস্টার নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৬৩, ৬৪৮ ভোট পেয়েছেন।

তবে বেশ কয়েকটি কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মাদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৮৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫০২ ভোট। লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৩৮ এবং দাঁড়িপাল্লা ৩৪৭ ভোট। সুতারপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৪০৩ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৮৮৯ ভোট।

নবাবগঞ্জের নয়নশ্রী তাশুল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩১ এবং দাঁড়িপাল্লা ৩৬৩ ভোট। হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯১৫ ও দাঁড়িপাল্লা ৫৮১ ভোট। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮২২ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫২ ভোট।

নবাবগঞ্জের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৮৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫৮ ভোট। দোহার ঘাটা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৫৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৬ ভোট। শোল্লা ইউনিয়নের আওনা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৯১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৯৪ ভোট।

মাহমুদপুর ৩ নম্বর ওয়ার্ডের নারায়নপুর মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৬৮ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৩৩৮ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ১৮২ ভোট। নবাবগঞ্জ মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২১৩ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৫৮ ভোট। ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ২২১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৮০ ভোট।

দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ১৬৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯০৪ ভোট। জয়পাড়া কলেজ কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৮২০ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৭৪১ ভোট। নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৪৫১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৪২৫ ভোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com