বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে আহত ২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরেগেলে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের উপজেলার কেয়টচিড়া নামক স্থানে ঢাকা টু মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪ ১০৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে গেলে প্রায় ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে কালু মৃধা (৪৫), হাসেম সরকার (৫০), রাবেয়া বেগম (২৫), হাজী খলিলুর রহমান (৬০), আলাউদ্দিন বেপারী (৬০) সহ ৮ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
হাইওয়ে পুলিশ সাজের্ন্ট মোঃ বাহারুল সোহাগ বলেন আহত যাত্রীরা চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com