বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-দোহার সড়কের সিএনজি’র চাপায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় ২য় শ্রেনীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে রাস্তার পাশের দোকানের সামনে দাড়িয়ে থাকা আরিফা আক্তার (৯) নামে ওই ছাত্রীকে বেপোরোয়া গতীতে একটি সিএনজি এসে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে দামলাগ্রামের খান বাড়ীর মোঃ মনির হোসেনের কন্যা।
আরিফা আক্তার দামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সিএনজিটি এলাকাবাসী আটক করেছেন।