রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল চীনের পিকিং বিশ্ববিদ্যালয়

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল চীনের পিকিং বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)।

শনিবার (২৯ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা। সফর শেষে আজ (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com