সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁও::
ঠাকুরগাঁওয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অবিনাশ দাস নামে ১১ বছর বয়সী শিশুকে আটক করেছে পুলিশ। আটক অবিনাশ ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার অরবিন্দ দাস এর ছেলে।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ায় অবস্থিত শিশুটির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
এর আগে একই দিন বিকেলে শিশুটির মা সুমি রাণী দাস বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইন এর ৯(৪)(খ) ধারায় অবিনাশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান (পিপিএম-সেবা)।
মামলা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে পাশাপাশি বাড়ী হওয়ার সুবাদে পাশের বাসার আড়াই বছর বয়সী শিশুর (আটক অবিনাশের ভাই) সাথে খেলতে যায় শিশুটি। এসময় বাসায় বসে টিভি দেখছিলো অবিনাশ। এসময় শিশুটি তাদের ঘরে প্রবেশ করলে অবিনাশ শিশুটিকে জোরপুর্বক ধর্ষন চেষ্টা চালায়। পরে শিশুটির মা শিশুটিকে বাসায় না পেয়ে ডাকাডাকি করলে অবিনাশ শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি তার হাত থেকে ছাড়া পেয়ে বাসায় এসে তার মাকে সব খুলে বলে।
আটক ধর্ষণ চেষ্টাকারি অবিনাশকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।