বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ট্রাক-বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলাকায় যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম মোল্যা ( ৪৫) ও বিমল কুমার দাস (৫০) নামে দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মোল্ল্যা হাজরাপুর গ্রামের আকবর মোল্ল্যার ছেলে এবং বিমল কুমার দাস নড়াইল জেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সাইত্রিশ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ফুলকপি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাক উল্টে যায়। এ সময় দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা কমল বাহিনীর স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত ১৮ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসাপতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com