বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

মাগুরা প্রতিনিধি, একুশের কন্ঠ : বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় মাগুরা শহরতলীর পারলা বেলতলা নামক একটি স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় ডেইজি খাতুন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ১১ মাসের শিশু সন্তান আহত হয়েছে।

মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ জানান, শহরের পারলা বেলতলা ভাড়া বাসা থেকে ঈদের কেনাকাটা করার জন্য স্ত্রী ডেইজি খাতুন ও শিশু সন্তানকে নিয়ে বের হন জাহিদ মোল্লা।

বাসা থেকে বের হয়ে সড়কে ওঠার পর একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এই সময় ওই মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হন জেইজি খাতুন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডেইজি খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় নিহতের ১১ মাসের শিশু পূত্রকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্বামী জাহিদ মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com