শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

টুঙ্গিপাড়ায় করোনা কেড়ে নিলো বৃদ্ধের প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে হাসেম সিকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসেম সিকদার উপজেলার গওহরডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। হাসেম সিকদারের ছেলে তরিকুল সিকদার জানান, ৬ দিন ধরে তার বাবা অসুস্থ ছিলেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য তার বাবার নমুনা দেওয়া হয়। বুধবার বিকেলে করোনা আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট হাতে পান। রাত সাড়ে ৮টার দিকে তার অবস্থার অবনতি হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় দফায় করোনা সংক্রমণে এই প্রথম টুঙ্গিপাড়ায় কোনো ব্যক্তির মৃত্যু হলো। আমরা স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার তার দাফন কাফনের ব্যবস্থা করবো।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com