শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপপরিদর্শক এসআই মহর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা-মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢোকে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com