শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

জামায়াত অমুসলিমদের জন্য আতঙ্ক নয়, জীবন্ত আদর্শ—এস.এম আজাদ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী অমুসলিমদের জন্য কোনো আতঙ্ক নয়, বরং একটি জীবন্ত আদর্শ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বান্দরবান জেলা জামায়াত কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

জেলা আমীর বলেন, মানবতার বহুমুখী কল্যাণ, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য সমকল্যাণকামী একটি প্ল্যাটফর্ম জামায়াত।

তিনি বলেন, ধর্মীয় উৎসব পালন করা প্রত্যেক ধার্মিক মানুষের অধিকার, আর সরকার ও জনগণকে এই অধিকার নিশ্চিত করতে হবে- এটাই ইসলামের শিক্ষা। দুর্গোৎসব উপলক্ষে তিনি পরিষদের নেতাদের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি উৎসবকালীন সময়ে দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

এসময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, আশরাফুল ইসলাম, পৌর আমীর হারুনর রশিদ প্রমুখ। দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সবুজ দত্ত বাচ্চু, রাজেশ দাশ, রীনা মল্লিক ও রতন দাসসহ অন্য নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com