শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

জাবির ৭ হলে নতুন প্রভোস্ট

জাবির ৭ হলে নতুন প্রভোস্ট

জাবি প্রতিনিধি:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি হলে নতুন সাতজন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট গণিত বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা, শেখ হাসিনা হলের প্রভোস্ট-দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রীতিলতা হলের প্রভোস্ট সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিবকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করার শর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময়ে এই নিয়োগ বাতিল হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com