মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
জাতিসঙ্ঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরাইল আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।
বুধবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস।
তার অভিযোগ জাতিসঙ্ঘ মহাসচিব ‘ইসরাইল বিরোধী’ এবং ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। আগামী প্রজন্মের কাছে জাতিসঙ্ঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন।’
তিনি আরও বলেন, গুতেরেস সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ, হুতিদের মতো হত্যাকারী এবং ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননীকে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।
সূত্র: বিবিসি