শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

জমি বিক্রির টাকা না দেয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লা।

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বুধবার।

অভিযুক্তরা হলেন- রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লার ছেলে। এ ঘটনায় সত্তার মোল্লা সোমবার দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে রাসেল ও রানা সত্তার মোল্লা ও তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে মাটি খুঁড়ে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী-স্ত্রী প্রাণে রক্ষা পান।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া জানান, সত্তার মোল্লার ছয় সন্তান রয়েছেন। এর মধ্যে, বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। রবিবার রাতে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com