শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ভাই খুন, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে রাজনৈতিক পূর্বশত্রুতার জের ধরে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে শান্তিরহাট বুধপুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল (৩৫) কাশিয়াইশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত ও মারধর করেন শরীফ নামের এক ব্যক্তি। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে সোহেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তিন মাস আগে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com