শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

চট্টগ্রামে বহুতল একটি মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় হোটেল সাফিনার পাশের বহুতল একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ৭ম তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভবনটির ৫তম তলা পর্যন্ত মার্কেট তার ওপরের দুই তলা বিভিন্ন দোকানের গুদাম রয়েছে। ভবনটির সপ্তম তলায় একটি গুদামে দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রামের ব্যাস্ততম একটি এলাকা। যেখানে দুই শতাধিক মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাশাপাশি নির্মাণ করা হয়েছে। এসব মার্কেটে কয়েক হাজার দোকান, গুদাম, ও ক্ষুদ্র তৈরি পোশাক কারখানা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com