শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে ফেরার পথে সেই ট্রেনে কাটা পড়ে আরও একজন নিহত

নিজস্ব প্রতিবেদক,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ চট্টগ্রামের পাহাড়তলী রেলস্টেশনের কাছে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে পিন্টু দাশ নামে একজন নিহত হয়েছেন। মিরসরাইয়ে ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার পর ট্রেনটি চট্টগ্রামে ফেরার পথে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।

তিনি বলেন, পাহাড়তলীতে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। নিহত পিন্টু দাশ (৪১) নগরীর আমিন জুট মিল এলাকার হামিদুল হক ভাড়াটিয়া মৃত হরেকৃঞ্চ দাশের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। পাহাড়তলী স্টেশনের কাছে পৌঁছলে পিন্টু ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com