শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম প্রতিনিধি : রবিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় আরাকান সড়কে চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩০ মিনিট আরাকান সড়ক দখল করে রাখে বিএনপির কর্মী-সমর্থকরা।

জানা গেছে, ভোট শুরু হওয়ার আগে আরাকান সড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কের ওপর টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। বিস্ফোরণ ঘটাতে থাকে ককটেল। ৩০ মিনিট বিজিবি এবং পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পিছু হঠে বিএনপি নেতাকর্মীরা।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, বিএনপি- জামায়াত নির্বাচন বানচাল করতে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com