শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, আতুরার ডিপো নাইজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে।

তৈয়বুল আলম ট্রেডার্স নামে একটি গোডাউনের মালিক মো. ইসমাইল বলেন, কীভাবে আগুন লেগেছে বলতে পারি না। সকালে দারোয়ান ফোন করে বলেছে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। এরপর ঘটনাস্থলে এসেছি আমরা। আমার গোডাউনে শীতের পোশাক স্টক করে রেখেছিলাম। গোডাউনে ৫ কোটি টাকার মালামাল আছে বলে দাবি করেন এ ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com