শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু আহত

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে মো. আবির (৮) নামে এক শিশু আহত হয়েছে। এতে শিশুটির সামনের তিনটি দাঁত ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ট্রেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি অফিসার এসআই সোহরাফ হোসেন। তিনি বলেন, সিলেট থেকে চট্টগ্রামের দিকে আসা পাহাড়িকা ট্রেনটি কুমিরা এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আবির নামে এক শিশুর তিনটি দাঁত ভেঙে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবির তার পরিবারের সঙ্গে কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে চড়ে চট্টগ্রামের দিকে আসছিলেন। ট্রেনটি কুমিরা এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। এতে শিশু আবির আহত হন। আবির কুমিল্লার কোটবাড়ি এলাকার মো. আদিলের ছেলে।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ৮১নং ওয়ার্ডে ভর্তি করে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com