বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। এর মধ্যে, এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই নারী হলেন- লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। সম্পর্কে তারা দুই বোন। তারা চট্টগ্রামের রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ দরবার শরীফে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ভোরে দগ্ধ দুই নারীকে চমেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে, এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অটোরিকশার চালক মো. জমির বলেন, রাউজান থেকে দুই যাত্রী নিয়ে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলাম। চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুই যুবক এসে অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অটোরিকশার দুই যাত্রী দগ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com