শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৮৯ শতাংশ, নেই মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

শুক্রবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) জেলায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিনও এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৬ জনই নগরের বাসিন্দা। বাকি ১ জন সাতকানিয়া, পটিয়ার ১ জন, হাটহাজারীতে ১ জন ও সীতাকুণ্ড উপজেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৮৮ জন। বাকি ২৮ হাজার ২৬৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com