বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিবেদক ।।
চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার (০২ এপ্রিল) হাটহাজারীর-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নুর আলী মিয়ারহাট এ অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিরাজ ও ফারুক। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

মঙ্গলবার নুর আলী মিয়ারহাট এ দুর্ঘটনাটি ঘটে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, নিহত ওই দুইজন মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে মিয়ারহাট বাজার পার হতেই ফটিকছড়িমুখী অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা হয়েছে।

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় মিরাজ ও ফারুক নামে দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজিরহাট হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com