শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামের পাহাড়ধসে শিশুসহ বাবার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি:: বন্দরনগরী চট্টগ্রামে পাহাড়ধসে সাত মাস বয়সী শিশুকন্যাসহ এক বাবার মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটায় নগরীর ষোলশহর এলাকায় আই ডব্লিউ কলোনিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম বিবি জান্নাত আর তার বাবা মো. সোহেল (৩৫)। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাহাড়ধসে দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেশি থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে রাতভর টানা ভারী বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

এবারের বর্ষা মৌসুমে অন্তত ১০ বার জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম শহর। এর মধ্যে গত ৪ থেকে ৭ আগস্ট টানা চার দিন জলাবদ্ধতা ছিল। এসময় নগরীর কোনো কোনো এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত পানি জমেছিল।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com