শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে ৬টি ইউনিট গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।তিনি বলেন, মাদারবাড়ির জুতার কারখানায় আগুন লাগার খবর ভোর ৫টা ৪৫ মিনিটে পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল সাতটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জুতার কারখানায় জুতা তৈরির সরঞ্জাম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, জুতার কারখানাগুলোর চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড দেওয়া হয়েছে। আগুন লাগার পরে নিয়ন্ত্রণে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি তিনি। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে। এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com