শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। ফলে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে, ঘন কুয়াশার ও প্রচণ্ড শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) শৈত্যপ্রবাহ থাকতে পারে। আজ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com