শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গোপালগঞ্জে ট্র্রেনে কাটা পড়ে প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

গোপালগঞ্জ  প্রতিনিধিঃ গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে ট্রে‌নে কাটা প‌ড়ে রিফাত শেখ (১৮) না‌মে এক নিরাপত্তা প্রহরী নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯টার দি‌কে উপ‌জেলার ভাটিয়াপাড়া উড়ালসেতুর নি‌চে এ দুর্ঘটনা ঘ‌টে।

রিফাত কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রা‌মের মুন্নু শে‌খের ছে‌লে। তি‌নি কালনা সেতুর কালনা-ভাটিয়াপাড়া সংযোগ সড়‌কে নির্মাণ কাজে নিরাপত্তা প্রহরী হি‌সে‌বে কাজ করতেন।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ রায়হান জানান, রিফাত বাইসাই‌কেল চালিয়ে কর্মস্থলে যা‌চ্ছি‌লেন। এ সময় ভাটিয়াপাড়া উড়ালসেতুর নি‌চের রেললাইন পার হতে গিয়ে রাজশাহী থে‌কে গোপালগঞ্জগামী টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রে‌নে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ‌

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মরদেহ উদ্ধার ক‌রে রেলও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com