শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

গাবতলী উপজেলা বিএনপি নেতা রিপন গ্রেফতার

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে শনিবার (৬ জানুয়ারি) বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

একাধিক সুত্র জানায়, শনিবার গাবতলী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষাবান পাঁচমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, রিপনের বিরুদ্ধে নাশকতার ও বিস্ফোরক আইনে মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এমআর ইসলাম রিপন মহিষাবান ইউনিয়নের নিশিন্দা মড়িয়া বাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এদিকে, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারন সম্পাদক এনামুল হক নতুন ও সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com