শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

গাজা শহর দখলে হামলা শুরু করল ইসরাইল, নিহত আরো ৮১ ফিলিস্তিনি

উত্তর গাজার জাবালিয়ায় একটি ভবনে ইসরাইলি বাহিনী হামলা চালায় | ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা শহর দখলের লক্ষ্যে পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে রয়েছেন। এদিকে গাজায় ইসরাইলি হামলা ও জোরপূর্বক অনাহারে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় বুধবার অনাহার ও অপুষ্টিতে আরো তিনজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে গাজায় অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২৬৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১১২ জনই শিশু।

দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান। ইসরাইলি সেনাদের গুলিতে শুধু বুধবারই কমপক্ষে ৩০ জন ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতদের ওপর ইসরাইলি বাহিনীর হামলায় আরো তিনজন নিহত হন।

ইসরায়েলের কঠোর অবরোধ এবং লাগাতার সামরিক হামলার ফলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজা দুর্ভিক্ষের কবলে পড়েছে। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ইসরাইলের অবরোধ চলায় গাজায় অপুষ্টির হার ভয়াবহভাবে বাড়ছে। সংস্থাটি বলেছে, এটি কেবল ক্ষুধা নয়, এটি হচ্ছে অনাহার।

জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা শহরের প্রায় প্রতি তিন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে।

সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com