বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

মঙ্গলবার (৯ মে) ভোরে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

আল জাজিরা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আল জাজিরার ইউমনা আল সাইয়েদ গাজা থেকে জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল সাইয়েদ বলেছেন, হামলায় নিহতদের পরিচয় জানা যায়নি। আমাদের কাছে শুধু নিশ্চিত করা হয়েছে যে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com