সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির ৩ দিনে ঢুকল আড়াই হাজার ত্রাণবাহী ট্রাক

গাজায় যুদ্ধবিরতির ৩ দিনে ঢুকল আড়াই হাজার ত্রাণবাহী ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক:: গাজায় যুদ্ধবিরতির ৩ দিনে অঞ্চলটিতে প্রবেশ করেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে গতকাল মঙ্গলবার ৮৯৭টি ট্রাক ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনওসিএইচএ জানিয়েছে, সোমবার ৯ শতাধিক ট্রাক মানবিক সাহায্য নিয়ে গাজায় প্রবেশ করেছে। এই সংখ্যা ইসরায়েল ও হামাসের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির দৈনিক লক্ষ্য অতিক্রম করেছে। চুক্তি অনুসারে, যুদ্ধবিরতি চলাকালে গাজায় দৈনিক ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা আছে।

তিনি জানান, প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে ৫০টি ছিল জ্বালানির্বাহী ছিল। বাকিগুলোতে ছিল ময়দা, শাকসবজি, মাংস, ওষুধ, চিকিৎসা উপকরণ, তাঁবু প্রভৃতি উপকরণ।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে যায় ১৫ মাসের বেশি সময়। এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারায় ৪৭ হাজার ফিলিস্তিনি। ৪৭ হাজার ফিলিস্তিনির লাশের ওপর দিয়ে অবশেষে অঞ্চলটিতে যুদ্ধবিরতি শুরু হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com