শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ সততার আবরণে পাহাড়সমান দুর্নীতি: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ‘আমলনামা’ বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার

গাছে গাছে আমের মুকুল মধুমাস আগত

জামালপুর প্রতিনিধি ॥
আবহমান বাংলার সৌন্দর্য্যের রাজা বলে পরিচিত গ্রীস্মকাল। ফাগুনের ছোয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙ্গার ফলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই মধুময় কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত।

রঙ্গিন বন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্নিল সাজে, তেমনি সাজে সেজেছে জামালপুরের ইসলামপুর উপজেলা বিভিন্ন এলাকার আম বাগানগুলো। গাছজুড়ে আমের আগাম মুকুলের ঘনঘটা। পাতা দেখার যেন উপায় নেই।বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুন্দর সুগন্ধ। নির্ধারিত সময়ের প্রায় একসমাস আগেই আবহাওয়াগত ও জাতের কারনেই মুলত আমের মুকুল আসতে শুরু করেছে গাছগুলোতে।

তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরি ভাবে মুকুল ফুটতে শুরু করবে। যে সব গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে, তার বাগান মালিকরা পরিচর্যাও শুরু করে দিয়েছেন রীতিমত। বড় ধরনের কোন প্রাকিতিক দূর্যোগ না ঘটলে ইসলামপুরেও আমের বাম্পার ফলন হবে। এ অঞ্চলেও আম চাষে লাভ জনক হওয়ায় আম চাষে ঝুকছে অনেকেই। আমচাষীরা জানান,শীতের তীব্রতা থাকলেও কয়েক সপ্তাহ থেকে আমের মুকুল আসতে শুরু করেছে।

আবহাওয়া অনুকুলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারহ ঘটার সম্ভাবনা রয়েছে। আমচাষীরা আশা প্রকাশ করেন, এবার আমের ফলন ভালো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এ অঞ্চলে আমের ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com