বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

গাছের সাথে শত্রুতা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কলহের জেরে আব্দুল আলীর (৪৩) বাড়ির আঙিনার ২৫ টি ফলজ গাছ কেটে দিয়েছে ছোটো ভাই আব্দুর রশিদ (৩৫)। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার খোচাবাড়িতে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, বহুদিন যাবত আব্দুল আলী ও আব্দুর রশিদের মাঝে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মাঝে মাঝেই তাদের দুইজনের মাঝে বাকবিতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার দিন আব্দুল আলীর বাসার আঙিনায় থাকা ২৫ টি ফলজ বৃক্ষ কেটে ফেলে ছোটো ভাই রশিদ।

ভুক্তভোগী আব্দুল আলী অভিযোগ করে জানান, আমার অনুপস্থিতির সুযোগে সে আমার বাসার ফলের গাছগুলো কেটে ফেলেছে। এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমার সাথে। কোনো ক্ষোভ থাকলে আমাকে আঘাত করতে পারতো। আমার বাসার গাছগুলো কেনো কাটলো?

আলীর স্ত্রী রোজিনা জানান, হঠাৎ সে ধারালো অস্রসহ আমার বাসায় এসে আমার স্বামীর খোঁজ শুরু করে। আমি বাসায় অনুপস্থিতির বিষয়টি জানানোর পর রশিদ আমাদের বাসার গাছগুলো কাটা শুরু করে। আমি বাঁধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, মানুষের মাঝে শত্রুতা থাকতেই পারে। কিন্তু তার জেরে গাছ কাটা ঠিক নয়। এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। দোষীর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com