বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনা বিভাগে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ৮৬৬ জন।

বুধবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার।

এর আগে মঙ্গলবার খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়। এনিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫৪৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানান, মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় মারা গেছেন সর্বোচ্চ ৯ জন, আক্রান্ত হয়েছেন ১৭৬জন। এ সময় যশোর জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এছাড়া বাগেরহাটে মৃত্যু ১ জন, আক্রান্ত ৫৭ জন, সাতক্ষীরায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৬৫ জন, নড়াইলে কেউ মারা যায়নি, আক্রান্ত ৫৩৮ জন, মাগুরায় মৃত্যু ৩ জন, আক্রান্ত ৬০ জন, ঝিনাইদহে মৃত্যু ৪ জন, আক্রান্ত ৭৬ জন, কুষ্টিয়ায় মৃত্যু ৫ জন, আক্রান্ত ২২৭ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ২ জন, আক্রান্ত ৫৪ জন এবং মেহেরপুরে মৃত্যু ১ জন ও আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com