বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ২

খুলনা ব্যুরো:: ভারতে পাচারের সময় পুলিশের অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ ইমন ও আবুল হোসেন নামের দু’জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকায় নামেন চোরাকারবারী ইমন ও আবুল হোসেন। গাড়ি পাল্টিয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাস থেকে নামলে তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। একজনের বাড়ি চট্টগ্রাম ও অপরজনের বাড়ি কুমিল্লা। তবে তারা দু’জনই ঢাকায় থাকে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com