রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

খুলনায় সড়ক দুর্ঘটনায় বি এল কলেজ শিক্ষক নিহত

খুলনা ব্যুরো প্রধান॥
খুলনার সরকারি বিএল কলেজের উদ্বিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল (৫৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনা মহানগরীর ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ট্রাকটি যশোরের দিক থেকে খুলনার দিকে আসছিলো। দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অধ্যাপক কিশোর কুমার পাল রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন বলেন, বেশ কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় সহযোগী অধ্যাপক কিশোর কুমার পালের এক পা ভেঙ্গে যায়। সেই থেকে তার পায়ে সমস্যা ছিলো।

হাঁটতে কিছুটা জড়তা ছিলো। তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন। আজ কিশোর রাস্তার পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com