বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধিঃ খুলনায় স্কুলছাত্রী (১৫) ধর্ষণের ঘটনায় চয়ন ব্যাপারী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় নগরীর সাতরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি রূপসা বাসস্ট্যান্ড এলাকার মোস্তফা ব্যাপারীর ছেলে।

সোমবার রাতে র‌্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩০ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে এক স্কুলছাত্রী (১৫) নগরীর রুপসা সন্ধ্যা বাজারে জুতা কেনার উদ্দেশে বের হলে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে রুপসা ওয়াবদা ভেড়ীবাঁধ এলাকায় নিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রী ধর্ষণের স্বীকার হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় চয়ন ব্যাপারীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি দল মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জোরালো অভিযান শুরু করে।

তারই ধারাবাহিকতায় বিকেল আনুমানিক পৌনে ৪টায় নগরীর সাত রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি চয়ন ব্যাপারীকে গ্রেফতার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com