বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে রাজু শেখ রাজা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। রাজু শেখ ওই এলাকার তোরাপ শেখের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা রাজু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজু খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার অন্যতম আসামি। তিনি কিছু দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন।

সোমবার সন্ধ্যায় হামিদ নগর সেভ ড্রিংকিং ওয়াটারের কয়েকজনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় মোটরসাইকেলযোগে দুইজন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com