বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় পুকুরে মিললো মা-বাবা ও সন্তানের লাশ

খুলনা প্রতিনিধি:: খুলনার কয়রায় মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কয়রা উপজেলার বামিয়া গ্রামে তিন জনকে হত‌্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ‌্য পাওয়া যায়নি।’

হাবিবুর রহমানের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, দিনমজুর হাবিবুর রহমান সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় হয়তো অস্ত্রধারীরা তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com