বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধিঃ খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আফিল জুট মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মর্জিনা (৩৮) ও শেফালী (৪০)।

খুলনা জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আফিল গেট এলাকায় পৌঁছালে ওই ট্রেনে দুই নারী কাটা পড়েন। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল এবং ওই দুই নারী রেললাইনের ওপরে কী করছিলেন তা তিনি জানাতে পারেননি। ঘটনাস্থলে জিআরপির পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com