বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি মেম্বর নিহত

নিহত সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন

খুলনা ব্যুরো:: খুলনায় যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে কুয়েট পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হত্যার কারণ জানাতে বা কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত আরিফ হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন বলে জানা গেছে।

আড়ংঘাটা থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত রাত সোয়া ১১টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পকেট গেটের সামনে মো: আরিফ হোসেনকে কয়েকজন হেলমেট পরা দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে মাথার বাম সাইডে ও বাম বুকে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আড়ংঘাটা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম বলেন, রাতে সাবেক মেম্বর গুলিতে নিহত হয়েছেন। এখনো হত্যার কোনো কারণ জানা যায়নি। কাউকে গ্রেফতার করা হয়েছে কি না তাও জানতে পারিনি। স্যারেরা এ বিষয় নিয়ে ব্যস্ত আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com