বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

খুলনা প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের একটি বাড়ি থেকে মা ও তার দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল।

হত্যার শিকার দুই সন্তানের মধ্যে একজনের বয়স সাত মাস, অপর জনের বয়স চার বছর।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর নিজে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাটি আরও তদন্ত করে অন্য কোনো বিষয় আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com