শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কোটা সংস্কারের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটা সংস্কারের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন প্রতিবেদক:: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে দোয়েল চত্বরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বহিরাগত এনে হামলা করে আমাদের দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করেছে। সরকার ও প্রশাসন চাচ্ছে, পরিকল্পিতভাবে আন্দোলন বানচাল করতে। তারই ধারাবাহিকতায় আজকে এই ঘটনা।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম, প্রধানমন্ত্রী চীন থেকে এসে কোটা আন্দোলনের পক্ষে কথা বলবেন। কিন্তু তিনি তা না করে আমাদের কুটুক্তি করেছেন। আমরা চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে নিবে।

ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, যে ভিসি ও প্রক্টর আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারে নাই, আমরা তাদের পদত্যাগ চাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com